হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রাসেল, সম্পাদক পাবেল
শনিবার বিকালে ক্লাব মিলনায়তনে কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।
হবিগঞ্জ প্রেস ক্লাবের ২০২৪ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকালে ক্লাব মিলনায়তনে কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির।
এদিন বেলা ১১টা থেকে শুরু হয় হবিগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা। সভায় ক্লাবের সদস্যরা ছিলেন।
২০২৪ সালের কমিটিতে দৈনিক সমকাল ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীকে সভাপতি এবং দৈনিক ঢাকা টাইমস্-এর স্টাফ রিপোর্টার আবু হাসিব খান চৌধুরী পাবেলকে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়াও কমিটির সহ-সভাপতি মঈনুল হাসান চৌধুরী টিপু, সহ-সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম কহিনুর, দপ্তর ও প্রকাশনা সম্পাদক কাউছার আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমএ আজিজ সেলিম আছেন।
সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাইদুজ্জামান জাহির, আলমগীর খান, শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, এমদাদুল ইসলাম সোহেল, মোহাম্মদ নাহিজ, প্রদীপ দাস সাগর।
