১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরার আলোচিত সেই শিশু ধর্ষণ-হত্যার রায় ১৭ মে

শ্রীপুর উপজেলার শিশুটি মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 01:05 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

মাগুরার আলোচিত আট বছরের সেই শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য ১৭ মে দিনে রেখেছে আদালত। 

মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত রায় ঘোষণার এই দিন ধার্য করেন বলে জানান এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মনিরুল ইসলাম মুকুল।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

পিপি মুকুল বলেন, অষ্টম দিনে ৪০২ ধারায় আসামিদের শনাক্তকরণ ও তাদের বক্তব্য শোনা হয়েছে। সোমবার প্রথম যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। দ্বিতীয় দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক আগামী ১৭ মে রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে মোট ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

শ্রীপুর উপজেলার আট বছরের শিশুটি ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে যায়। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

সবশেষ চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।

এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমের নামে মামলা করেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।

১৩ এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। আসামি রোকেয়া বেগমকে তথ্য গোপন, সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন অভিযোগ আনা হয়েছে।

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: সাক্ষ্য না দেওয়ায় ২ চিকিৎসকের বিরুদ্ধে

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: সাক্ষ্য না দেওয়ায় ২ চিকিৎসকের বিরুদ্ধে

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: পঞ্চম দিনে চিকিৎসক-নার্সের সাক্ষ্য

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ

মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা: ২৩ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি

মাগুরার সেই শিশু ধর্ষণ: হিটু শেখের ডিএনএ প্রতিবেদন, 'সব পজিটিভ'

মাগুরার সেই শিশুটির পরিবারে নেই ঈদের আনন্দ

মাগুরার সেই শিশুটির বোনকে আর শ্বশুরবাড়ি পাঠাবে না পরিবার