২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নদীরক্ষা বাঁধ কেটে মাটি-বালু তোলায় ২ লাখ টাকা জরিমানা

পাশাপাশি জব্দ করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর ও ট্রাক্টর।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 06:12 PM

Updated : 16 Aug 2023, 06:52 PM

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীরক্ষা বাঁধ কেটে মাটি ও বালু তোলায় দোষীকে আটক করে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ।

পাশাপাশি জব্দ করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর ও ট্রাক্টর।

বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজারের গংগানগর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।

তিনি জানান, ঝুঁকিপূর্ণ খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় এক্সেভেটর দিয়ে বাঁধ কেটে মাটি ও বালু তোলায় শামীম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ২ লাখ টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে তাকে ছাড়া হয়।

ইউএনও আরও বলেন, এক্সেভেটর ও ট্রাক্টরটি জব্দ করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেনের জিম্মায় দেওয়া হয়েছে।  

অভিযানে অংশ নেয় চুনারুঘাট থানার একদল পুলিশ।