২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে তিন সন্তান পেয়ে খুশি যশোরের হাবিব-সুমী

নবজাতদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে; মা ও সন্তানরা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

একসঙ্গে তিন সন্তান পেয়ে খুশি যশোরের হাবিব-সুমী

যশোরে একসঙ্গে জন্ম নেওয়া তিন সন্তান।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2023, 09:54 PM

Updated : 11 Mar 2023, 09:54 PM

যশোরের সদর উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক নারী; এর মধ্যে দুই মেয়ে ও এক ছেলে।

শুক্রবার রাতে ২৪ বছর বয়সী সুমী বেগম শহরের একতা হাসপাতালে তিন সন্তানের জন্ম দেন বলে জানান চিকিৎসক ইলা মণ্ডল।

বিয়ের তিন বছরের মাথায় একসঙ্গে তিন সন্তান পেয়ে খুশি শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমান ও সুমী বেগম দম্পতি।

চিকিৎসক জানান, শুক্রবার সন্ধ্যায় প্রসব ব্যাথা নিয়ে সুমী বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একে একে তিন সন্তানের জন্ম হয়।

তিন নবজাতক এবং তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক ইলা।

মা সুমী বেগম বলেন, “আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করায় খুব খুশি।”

আপ্লুত নবজাতকদের বাবা হাবিবুর রহমান বলেন, “আশা করি, তিন সন্তান লালন-পালনে কোনও সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে তাদের দেখভাল করব।”

দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চেয়েছেন এ দম্পত্তি।