২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের মামলায় নৈশপ্রহরী গ্রেপ্তার

শিশুকে বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নেন মিটন আলী।

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের মামলায় নৈশপ্রহরী গ্রেপ্তার

কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার মিটন আলী।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2023, 07:53 PM

Updated : 25 Mar 2023, 07:53 PM

কুষ্টিয়া সদর উপজেলায় আট বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় এক নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে উপজেলার গ্রামের বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেপ্তার ৫৩ বছর বয়সী মিটন আলী পেশায় একজন নৈশপ্রহরী।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, “২১ মার্চ সন্ধ্যায় শিশুটিকে বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যান মিটন আলী।

“পরে শিশুটিকে পাশের গ্রামে নিয়ে যান মিটন। সেখানে একটি ফাঁকা মাঠে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন মিটন।”

তিনি আরও বলেন, আহত অবস্থায় শিশুটিকে রাত ১১টার দিকে রিকশায় করে বাড়িতে পৌঁছে দেন মিটন। পরে শিশুটি সব ঘটনা তার বাবা-মাকে খুলে বলে।

পরদিন শিশুটির বাবা বাদী হয়ে মিটন আলীকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

গ্রেপ্তার মিটনকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান মোহাম্মদ ইলিয়াস খান।