২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল আইনজীবী সমিতিতে সভাপতি-সম্পাদক বিএনপির

দুজন সহ-সভাপতিসহ নয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

টাঙ্গাইল আইনজীবী সমিতিতে সভাপতি-সম্পাদক বিএনপির

সভাপতি মঈদুল ইসলাম শিশির [বামে] ও সম্পাদক আবুল কাশেম মো. মনসুর আহমেদ খান বিপন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2023, 07:23 PM

Updated : 21 Feb 2023, 07:23 PM

টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জয় পেয়েছে।   

দুজন সহ-সভাপতিসহ নয়টি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। 

সোমবার ভোট গ্রহণ ও গণনা শেষে গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সমিতির সভাপতি আব্বাছ উদ্দিন আকন্দ। 

বিজয়ী সভাপতি ও সম্পাদক হলেন যথাক্রমে মঈদুল ইসলাম শিশির ও আবুল কাশেম মো. মনসুর আহমেদ খান বিপন। 

প্রধান নির্বাচন কমিশনার সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৬৪ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৭১১ জন।

জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের বিজয়ী অন্যরা হলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জামিউল হক সুমন এবং নির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন আলম ও আতোয়ার রহমান মল্লিক। 

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি ইমরুল কায়েস খান ও আব্দুল মান্নান, যুগ্ম-সম্পাদক জাহিদ শামস্, লাইব্রেরি সম্পাদক ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক অনুপম দে এবং কার্যনির্বাহী সদস্য আল-আমিন, শাহিনুজ্জামান শাহীন, সৈয়দ মুহাম্মদ আলাউদ্দিন শাহনুর আল আজাদ ও আশরাফুন নাহার। 

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল নির্বাচনে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ আইনজীবীকে অভিনন্দন জানিয়েছেন।