২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে নির্মাণাধীন ঘরের মেঝেতে মিলল যুবকের লাশ

নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

রাজবাড়ীতে নির্মাণাধীন ঘরের মেঝেতে মিলল যুবকের লাশ

ঘটনাস্থল নির্মাণাধীন ঘরের সামনে ভিড় করেন স্থানীয়রা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2023, 04:52 PM

Updated : 16 Mar 2023, 04:52 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি নির্মাণাধীন ঘরের মেঝেতে বালিচাপা দেওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন এলাকা থেকে মরদেহটি  উদ্ধার করা হয়েছে জানান গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

নির্মাণাধীন ঘরটি দৌলতদিয়ার যৌনপল্লীর বাসিন্দাদের নিয়ে গঠিত মুক্তি মহিলা সমিতি (এমএমএস) নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থার। 

সমিতির ম্যানেজার আতাউর রহমান মঞ্জু বলেন, “সমিতির নিজস্ব একটি নতুন ঘর নির্মাণ হচ্ছে। এখানকার সিকিউরিটি গার্ড রিপন বুধবার রাত ১২টা পর্যন্ত জেগেছিল। 

“সকালে সে ঘুম থেকে উঠে ঘরের দেওয়ালে পানি দিতে যায়। তখন সে ঘরের মেঝে থেকে একজন মানুষের হাতের কবজি বের হয়ে থাকতে দেখে। তাৎক্ষণিক সে আমাদের খবর দেয়। পরে আমি পুলিশকে খবর দিলে তারা এসে বালি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।” 

ওসি স্বপন কুমার মজুমদার বলেন, “মরদেহটির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”