২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

জামালপুরে পরিত্যক্ত স্থানে মর্টার শেল

মঙ্গলবার সকালে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল মর্টার শেলটি উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান ইউএনও।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 12:02 AM

Updated : 09 Jan 2024, 12:08 AM

জামালপুর সদর উপজেলায় পরিত্যক্ত স্থানে একটি মর্টার শেল পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের যৌথ দল মর্টার শেলটি ঘিরে রেখেছে।

সোমবার রাতে জামালপুর-টাঙ্গাইল সড়কের কোজগড় এলাকায় এটি পাওয়া যায় বলে জানিয়েছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস।

তিনি বলেন, “ইতোমধ্যে ঘাটাইল ক্যান্টনমেন্টে যোগাযোগ করা হয়েছে। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এসে মর্টার শেলটি উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

স্থানীয়দের ঘটনাস্থল থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে; জায়গায়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে বলে জানান তিনি।