১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈসাবি উৎসবের মেলা

নতুন বছরকে বরণ করতে মেলার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীগুলোর বৈসাবি উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৈসুক-সাংগ্রাই-বিজু-বিহু একসঙ্গে বৈসাবি নাম পরিচিত। বুধবার পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণিল সাজে বের করা শোভাযাত্রায় চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চংগ্যা, পাংখোয়া, অহমিয়াসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশগ্রহণ করেন।

ফজলে এলাহী, রাঙামাটি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2024, 09:40 PM

Updated : 03 Apr 2024, 09:40 PM

Image

শোভাযাত্রাটি রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়।

Image

নিজস্ব জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার পড়ে মেলায় তরুণীরা।

Image

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।

Image

মেলায় তঞ্চংগ্যা জনগোষ্ঠীর তরুণীরা।

Image

উদ্বোধনের পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় সম্প্রীতি নৃত্য পরিবেশিত হয়।