২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আশ্রয় শিবির থেকে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, রাতে ৮/১০ মুখোশধারী অস্ত্রের মুখে ওই যুবককে ঘর থেকে তুলে নিয়ে যায়।

কক্সবাজারে আশ্রয় শিবির থেকে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 06:13 PM

Updated : 02 Apr 2023, 07:13 PM

কক্সবাজারে উখিয়ায় এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোববার ভোর ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ই-ব্লক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ছৈয়দ আলম (৪০) ওই ব্লকের নুরুল ইসলামের ছেলে। 

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, শনিবার রাত ১১টার দিকে ৮/১০ মুখোশধারী অস্ত্রের মুখে ছৈয়দ আলমকে নিজ আশ্রয় শিবিরের ঘর থেকে তুলে নিয়ে যায়। স্বজনরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেও তার সন্ধান পাননি।

রোববার ভোরে ওই ব্লকের খালি জায়গায় স্থানীয়রা ছৈয়দ আলমের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গলাকাটা ও গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করে।” 

ওসি আরও বলেন, “তবে কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে পুলিশ তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ ঘটনাটি ঘটিয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।” 

লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী।