১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি শুরু

শহরের কোর্ট মোড়ে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়।

চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি শুরু
সরকারের এ উদ্যোগ থেকে কম দামে ডিম ও মাংস কিনতে পেরে ক্রেতারা খুশি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 06:54 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

রোজা উপলক্ষে চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের কোর্ট মোড়ে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের  উদ্বোধন করেন ডিসি মোহাম্মদ জহিরুল ইসলাম।

আয়োজকরা বলেন, রোজায় নিত্যপণ্যের মূল্য সহনশীল রাখতে গরুর মাংস ৭০০ টাকা, ডিম প্রতিটি ৯ টাকা ৩০ পয়সা, সোনালি মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। 

এ সময় চুয়াডাঙ্গার এসপি খন্দকার গোলাম মওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহাবুদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক আ. হা. ম. শামিমুজ্জামান ছিলেন।

সরকারের এ উদ্যোগ থেকে কম দামে ডিম ও মাংস কিনতে পেরে ক্রেতারা খুশি।