২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ২ ভটভটির মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

গরুবোঝাই ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভটভটির সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ইউপি সদস্য।

নওগাঁয় ২ ভটভটির মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 10:44 PM

Updated : 23 Jun 2023, 10:44 PM

নওগাঁর মান্দায় শ্যালো ইঞ্জিনচালিত দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন। 

শুক্রবার দুপুরে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের ভারশোঁ মোড়ে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী জানান। 

নিহত ৩৬ বছর বয়সি সাহাবুদ্দিন বাবু কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামের আফসার আলী সরদারের ছেলে। 

আহতদের মধ্যে আফছার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অপর আহত হলেন: ভটভটি চালক বাবুল হোসেন (৩৩)। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। 

ভারশোঁ ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম বলেন, চৌবাড়িয়া হাটে গরু নামিয়ে আসা দ্রুত গতির একটি ভটভটির সঙ্গে গরুবোঝাই আরেক ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে গরু বোঝাই ভটভটিটি উল্টে বাবু নিচে চাপা পড়েন। উদ্ধারের কিছুক্ষণ পরেই তিনি মারা যান।   

নিহতের স্বজন আকরাম হোসেন জানান, বাবু একটি ভটভটিতে গরু নিয়ে বিক্রির জন্য চৌবাড়িয়া হাটে যাচ্ছিলেন। 

কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি নূর-এ আলম সিদ্দিকী।