১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মিয়ানমারে যুদ্ধ: সেন্ট মার্টিনের পথে নৌ চলাচল বন্ধ ঘোষণা

১০ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচল বন্ধ থাকবে বলে জানান ইউএনও।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2024, 11:05 PM

Updated : 07 Feb 2024, 11:12 PM

মিয়ানমারে সংঘাতে সীমান্তে নিরাপত্তাজনিত কারণে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনের পথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

১০ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন টেকনাফের ইউএনও আদনান চৌধুরী।

সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

ইউএনও আদনান বলেন, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনসহ সীমান্ত সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে সভা হয়েছে।

“এতে সাধারণ মানুষসহ পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ পথে পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।”

এরই মধ্যে সবাইকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানান ইউএনও।

এর আগে সকালে সীমান্ত পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছিলেন, সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন:

পুরানো খবর:

পালিয়ে আসাদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার: বিজিবি প্রধান
চিকিৎসাধীন মিয়ানমারের বিজিপির সদস্যের পাশে বিজিবি প্রধান
পালিয়ে আসাদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার: বিজিবি প্রধান
একজন রোহিঙ্গাও ঢুকতে দেব না: বিজিবি ডিজি