২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্বালন ফেনীতে

ফেনীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বুধবার সন্ধ্যায় ফেনী সরকারি কলেজে বধ্যভূমির পাশে নির্মিত স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালনে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার সদস্য।

নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 09:03 PM

Updated : 14 Dec 2022, 09:03 PM

Image

ফেনী সরকারি কলেজে বধ্যভূমির পাশে নির্মিত স্মৃতিস্তম্ভে বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়।

Image

ফেনী কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটরিয়াম সংলগ্ন স্মৃতিস্তম্ভে বুধবার সন্ধ্যায় সবাই মোমবাতি প্রজ্বালন করেন।

Image

স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালনের পর সবাই শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।

Image

মোমবাতি প্রজ্বালনে অন্যান্যের মধ্যে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অশিষেক দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ফেনী সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ মোস্তফা উপস্থিত ছিলেন।