১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন

এতে মীর মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও নাম মুছে ফেলা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে স্থাপিত জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি লেপন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 09:17 PM

Updated : 11 Nov 2026, 09:17 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে স্থাপিত জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপনের ঘটনা ঘটেছে।

এতে মীর মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও নাম মুছে ফেলা হয়। এর আগেও একইভাবে স্মৃতিস্তম্ভটি বিকৃত করা হয়েছিল।

বুধবার বিকালে স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি নজরে আসে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস।

তিনি বলেন, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ বলেন, মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে এর আগেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল।

২০২৫ সালের ২৫ নভেম্বর মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।