২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

“গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণকে গ্রেপ্তার করা হয়।”

নরসিংদীতে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 01:36 PM

Updated : 26 Aug 2026, 12:28 PM

নরসিংদীর শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানান।

গ্রেপ্তার নারায়ণ চন্দ্র পাল (৫০) শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমার বাড়ির সুভাষ চন্দ্র পালের ছেলে।

র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুরে শিবপুরের কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যায়। এ সময় একই এলাকার নারায়ণ চন্দ্র পাল মেয়েটির মুখ চেপে ধরে পাশের ধান ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে।

এ সময় কিশোরীর চাচি ঘটনা দেখে ফেললে নারায়ণ দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়েটির স্বজন ও স্থানীয়রা নারায়ণের বাড়িঘর ভাঙচুর করেন। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় মামলা করেন।

মেজর সাদমান ইবনে আলম বলেন, “আসামি নারায়ণ চন্দ্র পাল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছিল।

“গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণকে গ্রেপ্তার করা হয়। তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”