১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাকৃবিতে ক্লাস শুরু ৫ অক্টোবর, আবাসিক হল খুলবে ৩ অক্টোবর

৩১ অগাস্ট উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন‍্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 06:44 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

এক মাসের বেশি সময় ধরে চলা অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস; আর ৩ অক্টোবর সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হেলাল উদ্দিন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ অগাস্ট শিক্ষা পরিষদের সভার পর সেদিন রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। সেইসঙ্গে ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে শিক্ষা ও গবেষণার পরিবেশ স্বাভাবিক হওয়ায় ৫ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে। পরীক্ষার তারিখ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালক ঘোষণা করবেন। এ ছাড়া শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে আবাসিক হলে উঠতে পারবেন। 

মঙ্গলবার অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী এ বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভেটেরিনারি অনুষদ এবং পশু পালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে ‘কম্বাইন্ড ডিগ্রি’ দেওয়ার দাবিতে ৩১ আগস্ট দিনভর শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্যসহ ২৫১ শিক্ষক ও কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের বাসভবনের পাশ থেকে ২৫০ থেকে ৩০০ বহিরাগত দেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে বহিরাগতরা তালা ভেঙে দিলে অবরুদ্ধ শিক্ষকরা বেরিয়ে যায়। এতে সাংবাদিক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হন।

উদ্ভূত পরিস্থিতিতে ওইদিন রাতে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা করে অনির্দিষ্টকালের জন‍্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ছাত্র-ছাত্রীদের হল ত‍্যাগের নির্দেশ দেওয়া হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা হল ত্যাগ না করে রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি চালিয়ে যান।

হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহারে আন্দোলন থেকে সরলেন বাকৃবির শিক্ষার্থীরা

২৪ ঘণ্টা পর খুলল বাকৃবির কোষাধ্যক্ষ কার্যালয়ের তালা

৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের

আন্দোলনে অনড় শিক্ষার্থীরা চান উপাচার্যের ক্ষমা, থমথমে বাকৃবি

উপাচার্যকে ক্ষমা চাইতে বললেন বাকৃবি শিক্ষার্থীরা, অন্যথায় ‘কঠোর আন্দোলন’

বাকৃবিতে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধারে হামলা, শিক্ষার্থীসহ আহত ১০

বাকৃবিতে ভিসিসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ