২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামেকে ডেঙ্গু আক্রান্ত শ্রমিকের মৃত্যু

রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয় জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 06:05 PM

Updated : 03 Nov 2022, 06:05 PM

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

নিহত মোশারফ হোসেনের বাড়ি পাবনার জেলার ইশ্বরদীতে। ২৪ বছরের মোশারফ রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক ছিলেন। তিনি সোমবার রামেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন ।

হাসপাতালের পরিচালক জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয় জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন। চিকিৎসাধীন আছেন ৪১ জন।

তিনি আরও জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হাসপাতালে ৩৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগি ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩২৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন তিনজন।

শামীম ইয়াজদানী বলেন, রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কম। ঢাকা ও পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত মানুষসহ অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেশি। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।