২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিশেষ অনুমতির প্রতিশ্রুতি মুফতী ফয়জুলের

“মেয়র নির্বাচিত হলে মানবিক কারণে পায়ে চালিত রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা হবে।”

ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিশেষ অনুমতির প্রতিশ্রুতি মুফতী ফয়জুলের

গণসংযোগ করছেন বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতী ফয়জুল করীম।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 06:15 PM

Updated : 10 Jun 2023, 06:15 PM

ব্যাটারিচালিত রিকশা বা তিন চাকার যানবাহন চলাচলের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি এ ধরনের বাহন আমদানিও নিষিদ্ধ করা হয়েছে। 

কিন্তু এরপরেও মেয়র নির্বাচিত হলে বরিশালে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও জ্বালানি তেলচালিত থ্রি হুইলারের বিশেষ অনুমতিপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রার্থী নিজেই প্রতিশ্রুতির কথা শুক্রবার বিকালে সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, “মেয়র নির্বাচিত হলে মানবিক কারণে পায়ে চালিত রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা হবে। 

“ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক এবং জ্বালানি তেল চালিত থ্রি হুইলার চলাচলের জন্য সিটি করপোরেশন থেকে বিশেষ অনুমতিপত্র দেওয়া হবে।” 

এ ছাড়া একই দিন তিনি নগরীর চাঁদমারী বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানোর কাজে অংশ নেন। 

আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত পরিবার এবং প্রতিবেশী পরিবারগুলোর জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করার পাশাপাশি তাদের সহায়তার আশ্বাস দেন।