০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন নিয়ম, এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি

ব্যাটারিচালিত রিকশার সংখ্যা নির্ধারণ, নিবন্ধন ও ফিটনেস সনদ নিয়ে নতুন নিয়ম করা হয়েছে। ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসব রিকশার নিবন্ধন কার্যক্রম। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। নিবন্ধন ছাড়া সড়কে চলাচল করতে পারবে না কোনো ই-রিকশা। পাশাপাশি বুয়েট নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য মেনে ফিটনেস সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 10:16 PM

Updated : 01 Nov 2026, 10:16 PM