২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তনখোলায় মিলল নিখোঁজ তরুণের লাশ

ওসি জানান, শুক্রবার চরমোনাই মাহফিলে এসে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তানভীর।

কীর্তনখোলায় মিলল নিখোঁজ তরুণের লাশ

মো. তানভীর হোসেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2024, 03:11 PM

Updated : 04 Mar 2024, 03:46 PM

বরিশালের কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার সকালে সদর উপজেলার মহাবাজ এলাকায় নদীতে লাশটি পাওয়া যায় বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ থানার ওসি আব্দুল জলিল।

নিহত মো. তানভীর হোসেন (২২) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়।

ওসি জলিল বলেন, শুক্রবার চরমোনাই মাহফিলে এসে কীর্তনখোলা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তানভীর। তিনি সাঁতার জানতেন না। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

“সোমবার সকালে কীর্তনখোলা নদীর মহাবাজ এলাকায় তার লাশ ভেসে উঠে। স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর তানভীরের বাবা এসে শনাক্ত করেন।”

নিহতের বাবা জাকির হোসেন বলেন, চরমোনাই মাহফিলে এসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তানভীন ।তার লাশ শনাক্ত করা হয়েছে।

কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।