২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা: সাক্ষ্য শেষ, আসামিদের বক্তব্য উপস্থাপন

আইনজীবী জানান, ১২ মে মামলার যুক্তি-তর্ক উপস্থাপন করা হবে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 04:24 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

মাগুরার আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শনাক্ত ও তাদের বক্তব্য শুনেছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামিদের যাচাই-বাছাই শেষে তাদের বক্তব্য শোনা হয়। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল সাংবাদিকদের বলেন, বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের দুই চিকিৎসকের সাক্ষ্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণের কাজ শেষ হয়েছে। মামলায় মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। 

“আজ অষ্টম দিনে ৪০২ ধারায় আসামিদের শনাক্তকরণ ও তাদের বক্তব্য শোনা হয়েছে। ১২ মে মামলার যুক্তি-তর্ক উপস্থাপন করা হবে।”

আইনজীবী বলেন, প্রধান আসামি হিটু শেখ নিজেকে নির্দোষ দাবি করেছেন। যদিও এর আগে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। 

শ্রীপুর উপজেলার আট বছরের শিশুটি ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে আসে। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

সবশেষ চিকিৎসারত অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।

এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমের নামে মামলা করেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।

১৩ এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। আসামি রোকেয়া বেগমকে তথ্য গোপন, সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: সাক্ষ্য না দেওয়ায় ২ চিকিৎসকের বিরুদ্ধে

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: সাক্ষ্য না দেওয়ায় ২ চিকিৎসকের বিরুদ্ধে

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: পঞ্চম দিনে চিকিৎসক-নার্সের সাক্ষ্য

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ

মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা: ২৩ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি

মাগুরার সেই শিশু ধর্ষণ: হিটু শেখের ডিএনএ প্রতিবেদন, 'সব পজিটিভ'

মাগুরার সেই শিশুটির পরিবারে নেই ঈদের আনন্দ

মাগুরার সেই শিশুটির বোনকে আর শ্বশুরবাড়ি পাঠাবে না পরিবার

মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার ...

মাগুরায় শিশুটির বাড়িতে বিএনপি নেতারা, দিলেন সহযোগিতার আশ্বাস

শোকাচ্ছন্ন মাগুরার জারিয়া গ্রাম

সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় পৌঁছাল শিশুর মরদেহ