২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পিডিবির গুদামে আগুন, পুড়েছে বৈদ্যুতিক সরঞ্জাম

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 01:09 PM

Updated : 04 Feb 2023, 03:20 PM

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে অগ্নিকাণ্ডে বেশ কিছু সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে।

শনিবার সকালে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টঙ্গী স্টেশনের কর্মকর্তা ইকবাল হাসান।

তিনি জানান, শনিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার পেছনে পিডিবির গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। বেলা ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে গুদামে রাখা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ইকবাল।  

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।