২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা

পেঁয়াজের ক্রয়-বিক্রয়ের রসিদ দেখাতে ব্যর্থ হওয়া ও একাধিক অপরাধে চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 08:24 PM

Updated : 10 Dec 2023, 08:24 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে উপজেলার আলমডাঙ্গা বাজারে এ অভিযান চালানো হয় বলে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান।

তিনি বলেন, “পেঁয়াজের ক্রয়-বিক্রয়ের রসিদ দেখাতে ব্যর্থ হওয়া ও একাধিক অপরাধে চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

সহকারী পরিচালক সজল আরও বলেন, মেসার্স নজরুল ইসলাম আড়তের মালিক মো. নজরুল ইসলামকে তিন হাজার টাকা, মেসার্স ইউনুস স্টোরের মালিক মো. ইউনুস আলীকে তিন হাজার টাকা, মেসার্স সোহেল টেডার্সের মালিক মো. আশাবুল হককে তিন হাজার টাকা ও মেসার্স মন্টু টেডার্সের মালিক মন্টু পালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে শেষে ওই বাজারে পেঁয়াজের আড়তদারদের সতর্ক এবং ভোক্তা অধিকার আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।