২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১০ ডেঙ্গু রোগী শনাক্ত

জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১০ ডেঙ্গু রোগী শনাক্ত

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2023, 08:42 PM

Updated : 24 Jul 2023, 08:42 PM

টাঙ্গাইলে ডেঙ্গু রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী; গত ২৪ ঘণ্টায় জেলায় ১০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে পরিস্থিতি ক্রমেই প্রকট আকার ধারণ করছে। রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।

সিভিল সার্জন বলেন, “আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় দুই, নাগরপুর উপজেলায় ছয়, সখীপুরে এক এবং মধুপুর উপজেলায় এক জন রয়েছেন। তারা স্থানীয় হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন।”

তিনি আরও বলেন, এর আগে শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ১৬ জনের শরীরে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। আক্রান্তদের পর্যালোচনা করে দেখা গেছে, তারা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।”

জেলায় এ পর্যন্ত ১৭১ রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ বাড়ি ফিরেছেন ১১৮ রোগী। এ ছাড়া বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন বলে জানান তিনি।

তিনি বলেন, বিভিন্ন উপজেলায় এডিস মশা ছড়িয়ে পড়ায় গ্রামের মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানান তিনি।