সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর প্রাণ গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া শিশুদের মধ্যে চার মাস ১৭ দিন বয়সী মাইশা সিলেট সদর উপজেলার বাসিন্দা শুক্কুর আলীর মেয়ে এবং ১১ মাস বয়সী আরফিন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা আনসার উদ্দিনের মেয়ে।
এই শিশু দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।
অন্য শিশুটি নয় মাস বয়সী ওমর হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে। হবিগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৫৮জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮ জন।
বিস্তারিত আসছে …
