২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ২০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে; এ ঘটনায় নতুন করে মামলা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 02:11 PM

Updated : 11 Feb 2023, 02:11 PM

মানিকগঞ্জ সদর উপজেলা থেকে ২০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জাগির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান।

গ্রেপ্তার ইমরান হোসেন লিটন (৪৫) ফরিদপুর জেলার নগরকান্দা থানার ঝাটুরদিয়া গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, গোপন খবরে জাগির যাত্রী ছাউনী ও পুলিশ বক্সের সামনে থেকে মাদক কারবারি ইমরানকে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন তারা।

উদ্ধার হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

তিনি বলেন, লিটনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। হেরোইনসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।