১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চড়ছে তাপ, চুয়াডাঙ্গায় সতর্ক থাকতে মাইকিং

চুয়াডাঙ্গায় এখন চলছে তীব্র তাপপ্রবাহ।

চড়ছে তাপ, চুয়াডাঙ্গায় সতর্ক থাকতে মাইকিং

তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2024, 12:54 AM

Updated : 19 Apr 2024, 12:57 AM

স্বাস্থ্য ঝুঁকি ও হিট স্ট্রোকের ঘটনা এড়াতে তীব্র তাপপ্রবাহ আর তিন দিন ধরে এ মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা চুয়াডাঙ্গার চার উপজেলায় মাইকিং করা হচ্ছে। 

অতিরিক্ত গরমে স্বাস্থ্য সতর্কতার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে এমন পদক্ষেপ বলে জানিয়েছেন ডিসি কিসিঞ্জার চাকমা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ব্যাপারে প্রচার চালানো হচ্ছে। গরমের মধ্যে বাইরে বের হলে ছাতা, টুপি বা ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। 

একইসঙ্গে চোখে-মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে বলা হচ্ছে। গরমে বেশি অস্বস্তি কিংবা অসুস্থ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

বৈশাখের খরতাপে ভোগান্তি যোগ করেছে দেশজুড়ে বয়ে যাওয়া মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ, যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলতি মৌসুমে টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। 

বৃহস্পতিবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার চিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। সে অনুযায়ী চুয়াডাঙ্গায় এখন চলছে তীব্র তাপপ্রবাহ। 

ডিসি কিসিঞ্জার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবহাওয়ার তথ্য এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিয়ে জেলার মানুষকে সচেতন ও সতর্ক অবস্থানে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।” 

আরো পড়ুন-

পুরানো খবর:

গরমে বাড়ছে অসুখ-বিসুখ, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

পুরানো খবর:

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৬ জেলা, অস্বস্তি সর্বত্র

পুরানো খবর:

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা, গরমে নাভিশ্বাস

পুরানো খবর:

অল্প বৃষ্টিতে হালকা স্বস্তি, তাপপ্রবাহ চলবে

পুরানো খবর:

তাপপ্রবাহ আরও ‘তিন দিন’, বাড়তে পারে বিস্তার

পুরানো খবর:

‘হিটস্ট্রোক’এর লক্ষণ ও প্রতিকার

পুরানো খবর:

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা, গরমে নাভিশ্বাস