২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, হবিগঞ্জে আলাল

বক্তারা বলেন, হামলা-মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না।

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, হবিগঞ্জে আলাল

হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2023, 09:22 PM

Updated : 27 May 2023, 09:22 PM

বর্তমান সরকারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।

শনিবার বিকালে হবিগঞ্জের শায়েস্তানগরে ১০ দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, “খালেদা জিয়ার ‍মুক্তি ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না সৃষ্টি হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বিএনপি সারাদেশে ঝড় তুলেছে। এই ঝড়ে সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, অচিরেই সরকারের পতন হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন ও সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ।

বক্তারা বলেন, হামলা-মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। দেশের মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দিশেহারা। তাই এই ফ্যাসিস্ট সরকারকে তারা আর ক্ষমতায় দেখতে চায় না।

এর আগে দুপুর থেকেই শহরের শায়েস্তানগর পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।