২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে হেরোইনসহ ২ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জে হেরোইনসহ ২ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

ডিবির হাতে গ্রেপ্তার দুই জন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 11:28 AM

Updated : 13 Apr 2023, 11:28 AM

মানিকগঞ্জে হেরোইনসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে ‘মাদক কারবারি’ বলছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সন্ধ্যার দিকে সদর উপজেলার চরহিজুলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবির ইনচার্জ আবুল কালাম জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, চর হিজুলি এলাকা থেকে দাশরা এলাকার আবিদ খান (২২) এবং মালঞ্চ এলাকার চঞ্চল মাহমুদ (৪০) কে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তারদের ‘মাদক কারবারি’ হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।