১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 05:12 PM

Updated : 26 Aug 2026, 12:29 PM

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানান।

নিহত দুই শিশু হল- বরল্লা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (৪)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা বলছেন, সকালে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক পর দুজন পুকুরে ভেসে ওঠে।

তখন পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে নাথের পেটুয়া স্টেশন বাজারে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি বিপুল চন্দ্র দে বলেন, নিহত দুই শিশুর পরিবারের কেউ বিষয়টি পুলিশকে জানায়নি। তারপরও তিনি পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।