২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার থেকে কুরিয়ারে পাঠানো ড্রেসিং টেবিলে মিলল ইয়াবা

“ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তি রোহিঙ্গা নাগরিক।”

কক্সবাজার থেকে কুরিয়ারে পাঠানো ড্রেসিং টেবিলে মিলল ইয়াবা

ইয়াবা ব্যবসায় জড়িত সন্দেহে গাজীপুরের বাসন থানার নলজানী এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 09:12 PM

Updated : 17 Dec 2022, 09:12 PM

কক্সবাজার থেকে একটি কুরিয়ার সার্ভিসে আসা ড্রেসিং টেবিলের ভেতর থেকে ইয়াবার চালান উদ্ধার করেছে গাজীপুরের পুলিশ।

শুক্রবার রাতে বাসন থানার নলজানী এলাকা থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধারের সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে গাজীপুরের অতিরিক্ত উপ- কমিশনার রেজওয়ান আহমেদ জানান।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাইদ মোহাম্মদ নোবেল। তার বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা করা হয়েছে।

আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে অতিরিক্ত উপ-কমিশনার বলেন, তিনি দীর্ঘদিন ধরে কৌশলে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা নিয়ে আসেন। পরে এসব মাদক গাজীপুর মহানগর এলাকার কারবারিদের কাছে বিক্রি করেন।

“ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তি রোহিঙ্গা নাগরিক।”