২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপে দেখতে টাঙ্গাইলে মানববন্ধন

বক্তারা বলেন, এ ছাড়া ক্রিকেট বিশ্বকাপে রিয়াদের মত ‘সাইলেণ্ট কিলার’ খুবই প্রয়োজন।

মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপে দেখতে টাঙ্গাইলে মানববন্ধন

এশিয়া কাপ ও বিশ্বকাপ একাদশে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করার দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছেন ভক্তরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 09:17 PM

Updated : 26 Aug 2023, 09:17 PM

এশিয়া কাপ ও বিশ্বকাপ একাদশে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করার দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছেন ভক্তরা।

শনিবার দুপুরে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ভূঞাপুর প্রেসক্লাবের সামনে ক্রিকেট ভক্তরা ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ক্রিকেটপ্রেমী আরিফুজ্জামান তপু, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম রনি, হৃদয়, রাকিবুল ইসলাম, শাকিল তালুকদার।

এ সময় বক্তারা বলেন, রিয়াদকে বাদ দিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপ একাদশ ক্রিকেট দল অসম্পূর্ণ। এ ছাড়া ক্রিকেট বিশ্বকাপে রিয়াদের মত ‘সাইলেণ্ট কিলার’ খুবই প্রয়োজন।

বক্তারা মাহমুদুল্লাহ রিয়াদকে দলে অন্তর্ভুক্ত করার জন্য ক্রিকেট বোর্ডের কাছে জোর দাবি জানান।