২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মনপুরায় ৩ ট্রলারডুবি, চার ঘণ্টা পর নিখোঁজ ২০ জেলে উদ্ধার

বুধবার সকালে উপজেলার চর নিজামের পূর্ব পাশে মাছ ধরার সময় ঢেউয়ের তোড়ে ট্রলারগুলো ডুবে যায়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 08:27 PM

Updated : 14 Jun 2023, 08:27 PM

ভোলার মনপুরায় মেঘনা নদীর মোহনায় তিনটি ট্রলারডুবির চার ঘণ্টা পর ২০ জেলেকে উদ্ধার করা হয়েছে। এর আগে তাৎক্ষণিকভাবে ১৬ জনকে উদ্ধার করা হয়েছিল।

বুধবার সকালে উপজেলার চর নিজামের পূর্ব দিকে মাছ ধরার সময় ঢেউয়ের তোড়ে ট্রলারগুলো ডুবে যায় বলে জানিয়েছেন মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লা কাজল।

তিনি জানান, ডুবে যাওয়া ট্রলারের মধ্যে দুটি মনপুরার ও অন্যটি নোয়াখালীর সুবর্ণচরের। সকালে মাছ ধরার সময় তিনটি ট্রলার ডুবে গেলে সঙ্গে সঙ্গেই আশপাশের জেলেরা ১৬ জনকে উদ্ধার করে; তখন ২০ জন নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধার করতে জনতা ঘাট থেকে একটি ট্রলার পাঠানো হয় বলে তিনি জানান।

জনতা মাছ ঘাটের আড়ৎ মালিক এনাম হাওলাদার জানান, প্রায় ৪ ঘণ্টা পর নিখোঁজ ২০ জেলেকেও জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের নিয়ে ঘাটে ফেরে উদ্ধারকারী ট্রলারটি।