২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জ-২: স্বতন্ত্র জয়া সেনগুপ্তা জয়ী

বেসরকারি ফলাফল অনুযায়ী, জয়া সেনগুপ্তা পেয়েছেন ৬৭ হাজার ৭৭৫ ভোট।

সুনামগঞ্জ-২: স্বতন্ত্র জয়া সেনগুপ্তা জয়ী

জয়া সেনগুপ্তা

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 12:20 AM

Updated : 08 Jan 2024, 12:20 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে প্রায় ৯ হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তা বিজয়ী হয়েছেন। 

দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন সাবেক রেলমন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা।

এ আসনে নৌকার প্রার্থী হয়েছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই।

দিনভর ব্যালটে ভোট শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী, জয়া সেনগুপ্তা পেয়েছেন ৬৭ হাজার ৭৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী পেয়েছেন ৫৮ হাজার ৬৭২ ভোট।

২০১৭ সালে সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ার পর সেখানে উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য হন তার স্ত্রী জয়া সেনগুপ্তা। একাদশ জাতীয় সংসদের তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন।