২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার

মসজিদ নামাজ পড়ে বাসা ফেরার পথে হত্যার শিকার হন ইদ্রিস আলী।

নেত্রকোণায় হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তাররা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 07:23 PM

Updated : 08 Oct 2023, 07:23 PM

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় জমি বিরোধে কুপিয়ে হত্যা মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, শনিবার রাতে ঢাকার তুরাগ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার কালডোয়ার গ্রামের আক্কাছ আলী, মোস্তাফিজুর রহমান, মো. রিফাত, মনোয়ারা খাতুন ও পপি আক্তার।

মেজর আখের মুহম্মদ জয় জানান, ইদ্রিস আলীর সঙ্গে সৎ চাচা আক্কাছ আলীর জমির বিরোধ চলছিল। গত ২৭ অগাস্ট বাড়ির পাশে মসজিদ নামাজ পড়ে বাসা ফিরছিলেন ইদ্রিস আলী। এ সময় আক্কাছ আলী ও তার লোকজন এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তাকে।

পরে নিহতের স্ত্রী ফরিদা আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

আসামিদের পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid0213R7sqYU7Y64yKMQ7sqrRgV3jFYDUijHR11qVXmjwuNLNKRKeggwxA2wJVv6zZWsl]