শিশুদের নিয়ে জাতীয় পর্যায়ে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় প্রথম ব্রাহ্মণবাড়িয়ার প্রিয়ম
সে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের নিয়মিত শিল্পী।
২০২২-২০২৩ সালের শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে রবীন্দ্রসংগীতে প্রথম স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়ার প্রিয়ম আচার্য।
গত শুক্রবার বাংলাদেশে শিশু একডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রিয়ম ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি থেকে চার বছর মেয়াদী সংগীতের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছে এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের নিয়মিত শিল্পী।
প্রিয়ম সাংবাদিক, কণ্ঠশিল্পী, জেলা শিল্পকলা একডেমির সংগীত প্রশিক্ষক ও প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয়কারী পীযূষ কান্তি আচার্য এবং জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক, কণ্ঠশিল্পী মনিকা আচার্যের কনিষ্ঠ সন্তান।
