২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলি

গুলির সময় তিনি গাড়িতে ছিলেন না।

কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলি

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 09:55 AM

Updated : 24 Oct 2026, 09:58 AM

ঢাকার মগবাজারে কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।

শনিবার ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে বলে জানান হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলির সময় আসিফ গাড়িতে ছিলেন না, এর বাইরে এ ঘটনায় কোনো হতাহত নেই।”

জড়িতদের শনাক্তের পাশাপাশি ঘটনার পেছনের কারণ খুঁজতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি আসাদ।