২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিলসহ মা-বাবা-ছেলে গ্রেপ্তার, সবাই মাদক ব্যবসায়ী: র‌্যাব

গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে র‌্যাবের ভাষ্য।

ফেনসিডিলসহ মা-বাবা-ছেলে গ্রেপ্তার, সবাই মাদক ব্যবসায়ী: র‌্যাব

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ বাবা-মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 08:52 PM

Updated : 07 Apr 2023, 08:55 PM

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ৩০০ বোতল ফেনসিডিলসহ বাবা-মা ও ছেলে গ্রেপ্তার হয়েছেন; যাদের মাদক ব্যবসায়ী বলছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে এই আভিযান চালানো হয় বলে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান।

গ্রেপ্তাররা হলেন উজিরপুর গ্রামের প্রয়াত লাল মিয়ার ছেলে মো. ছিদ্দিকুর রহমান (৬২), তার স্ত্রী আছমা বেগম (৪২) এবং ছেলে মো. আবুল হোসেন (১৯)। র‌্যাবের ভাষ্য তারা পেশাদার মাদক ব্যবসায়ী।

Image

জব্দ করা মাদক, টাকা ও মোবাইল ফোন

শুক্রবার দুপুরে মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

“গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।”

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে র‌্যাব জানান।