২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুই কিশোরীর মরদেহ উদ্ধার

সকালে হাত-মুখ ধুতে গিয়ে অসাবধানতাবশত খালে ডুবে যায় তামান্না।

বরিশালে দুই কিশোরীর মরদেহ উদ্ধার

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের একটি খাল থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 06:38 PM

Updated : 18 Oct 2023, 06:38 PM

বরিশাল নগরী ও বাবুগঞ্জ উপজেলা থেকে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সিটি মার্কেটের ছাদ এবং বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের একটি খালে মরদেহ দুইটি পাওয়া যায়।

কোতয়ালী মডেল থানার এসআই আবদুল মান্নান এবং বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মণ্ডল এ তথ্য জানান।

নিহতরা হলো- নগরীর পলাশপুর এলাকার সোহরাব হোসেন হাওলাদারের মেয়ে রিয়া মনি (১২) এবং দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের আব্দুল বারেক তামিদারের মেয়ে তামান্না তামিদার (১৬)। তামান্না দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল।

কোতয়ালী মডেল থানার এসআই বলেন, দুপুরে ওই মার্কেটের ছাদে নির্মাণাধীন পরিত্যক্ত স্টলের লোহার আড়ার সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো পথশিশু রিয়া মনির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে বাবুগঞ্জ থানার ওসি বলেন, সকালে হাত-মুখ ধুতে গিয়ে অসাবধানতাবশত খালে ডুবে যায় তামান্না।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:ফেইসবুক লিংক]