২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে কিশোরকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ৪

একপর্যায়ে কিশোরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।

নাটোরে কিশোরকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ৪

নাটোরের গুরুদাসপুর থানা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 07:53 PM

Updated : 19 Jun 2023, 07:53 PM

নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক কিশোরকে ধর্ষণের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পৌর এলাকার রবিন হোসেন, রাসেল হোসেন, রবিন ও মেহেদি হাসান।

মামলার বরাতে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় চারজন ওই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ভিডিও ধারণ করা হয়।

একপর্যায়ে কিশোরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে কিশোরের মা বাদী হয়ে থানায় চারজনের নামে মামলা দায়ের করেন।