২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে নছিমনের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

সিজার মোটরসাইকেল চালিয়ে গ্রামীণ সড়ক থেকে প্রধান সড়কে উঠছিলেন।

নাটোরে নছিমনের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

সিজার হোসেন (ফাইল ছবি)

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2023, 08:07 PM

Updated : 04 Mar 2023, 08:07 PM

নাটোরের সিংড়া উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার সুকাশ ইউনিয়নের জামতৈল-চান্দাইকোনা সড়কের মৌগ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান।

নিহত ১৯ বছর বয়সী সিজার হোসেন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়দের বরাতে ওসি মিজানুর রহমান বলেন, “সিজার মোটরসাইকেল চালিয়ে গ্রামীণ সড়ক থেকে প্রধান সড়কে উঠছিলেন। এ সময় চান্দাইকনাগামী গরুবাহী একটি নসিমন তাকে ধাক্কা দেয়।

“এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর জখম হয় সিজার। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।“

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও নছিমনটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।