২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় শহরে অনুমতি না পেয়ে গ্রামে গিয়ে বিক্ষোভ বিএনপির

তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সাজার প্রতিবাদে এ কর্মসূচি হয়।

সাতক্ষীরায় শহরে অনুমতি না পেয়ে গ্রামে গিয়ে বিক্ষোভ বিএনপির

সাতক্ষীরার একটি গ্রামে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 09:33 PM

Updated : 04 Aug 2023, 09:33 PM

শহরে মিছিল-সমাবেশের অনুমতি না পেয়ে সাতক্ষীরার একটি গ্রামে গিয়ে বিক্ষোভ করেছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সাজার প্রতিবাদে  শুক্রবার বিকালে সদর উপজেলার কাটিয়া গ্রামের আমতলায় সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বিক্ষোভে বক্তব্য দেন সদস্যসচিব আব্দুল আলিম, বিএনপি নেতা হাবিবুর রহমান।

এ সময় ইফতেখার আলী বলেন, “অত্যাচারী সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করতে চাইছে। দেশের এমন কোনো জায়গা নেই যেখানে তারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে না। এভাবে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।”