১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নুরাল পাগ‌লার লাশ পোড়ানো ও দরবার লুটপাটে আড়াই মাস পরে মামলা

মামলায় ৯৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 02:31 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

রাজবাড়ীর আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পোড়ানো ও দরবারে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় আড়াই মাস পর আদাল‌তে মামলা  করা হয়েছে ।

বৃহস্পতিবার নুরাল পাগলার স্ত্রীর বড় বোন শিরিনা রাজবাড়ী আদালতে মামলাটি করেন ব‌লে জানান আইনজীবী শরিফুল ইসলাম।

মামলায় ৯৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অ্যাডভোকেট শরিফুল ইসলাম ব‌লেন, বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাম‌জিদ হোসেন মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে আদেশ দিয়েছে। চলতি বছরের ২২ ডিসেম্বরের মধ্যে মামলাটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। 

মামলার নথি থে‌কে জানা যায়, গত ২৩ অগাস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান গোয়ালন্দে  নুরুল হক ওর‌ফে ‘নুরাল পাগলা। ওইদিন রাতে দরবারের ভেতরে মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটিতে কাবা শরিফের আদল দেওয়া হয়। 

শরিয়ত বিরোধী কবর দেওয়ার অভিযোগ তুলে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর নুরাল পাগলার দরবারে হামলা চালায় ‘তৌহিদি জনতা’। 

এ সময় সংঘর্ষে রাসেল মোল্লা নামে নুরুল পাগলের এক ভক্ত নিহত এবং বেশ কয়েকজন আহত হন। 

হামলাকারীরা একপর্যায়ে নুরাল পাগলার কবর খুঁড়ে লাশ তুলে মহাসড়কের উপর এনে পুড়িয়ে দেয়। পরে নুরুল পাগলের বাড়িতে লুটপাট চালায়। হামলা চালানো হয় পুলিশের ওপরও। 

পরে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিন থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। 

একইভাবে নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা মো. আজাদ মোল্লা বাদী হয়ে চার থেকে সাড়ে চার হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

ওই দুটি মামলায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আরও পড়ুন:

রাজবাড়ীতে 'নুরাল পাগলা'র লাশ পোড়ানোর ঘটনায় যুবক গ্রেপ্তার

লাশ পোড়ানোর ঘটনা মানবিক ও ধর্মীয় মূল্যবোধের লঙ্ঘন: জামায়াত

'নুরাল পাগলা'র ভক্ত রাসেল হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার

'নুরাল পাগলা'র মাজারে হামলা: দুজনের জবানবন্দি, গ্রেপ্তার বেড়ে ১৪

'নুরাল পাগলা'র দরবারে হত্যার ঘটনায় মামলা, আসামি ৪ হাজার

'নুরাল পাগলা'র মাজারে হামলা: দুজনের জবানবন্দি, গ্রেপ্তার বেড়ে ১৪

'নুরাল পাগলা'র মাজারে হামলা: নিরপরাধ কাউকে হয়রানি নয়, বললেন ডিআইজি

রাজবাড়ীর সহিংসতা: গ্রেপ্তারদের দুজন আওয়ামী লীগের, বলছে প্রধান উপদেষ্টার দপ্তর

দাবি মেনে 'নুরাল পাগলার' কবর নিচু করা হয়েছিল, তবু হামলা

'নুরাল পাগলা'র দরবারে পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৪

‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার বেড়ে ৭

রাসেলকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, কুপিয়েছে: ‘নুরাল পাগলার’ দরবারে হামলায় নিহতের বাবা

'নুরাল পাগলা'র দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার

‘নুরাল পাগলা’র দরবারে হামলা-সংঘর্ষে একজনের মৃত্যু: পুলিশ

এমন বর্বরতা সহ্য করা হবে না: রাজবাড়ীর ঘটনায় সরকারের প্রতিক্রিয়া

'নুরাল পাগলা'র দরবারে হামলা-সংঘর্ষ, মৃত্যুর গুঞ্জন নিয়ে যা বলছে প্রশাসন

রাজবাড়ীর সেই 'নুরাল পাগলা'র লাশ তুলে আগুন, দরবারে হামলা-ভাঙচুর

উঁচু বেদী করে কবর, 'শরিয়ত-বিরোধী' দাবি তুলে বিক্ষোভের হুঁশিয়ারি