১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নুরাল পাগলা’র ভক্ত রাসেল হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে দরবার শরিফে হামলার ঘটনায় করা দু‌টি মামলায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 09:31 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবার শরিফে হামলায় ভক্ত রাসেল মোল্লা নিহতের ঘটনায় করা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পু‌লিশ।

মঙ্গলবার রাতে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। 

গ্রেপ্তাররা হলেন- গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার শান্ত কাজী (১৯) এবং ফরিদপুরের সালথা থানার ঘটরকান্দা গ্রামের মোহাম্মদ আনিছুর রহমান (৩০)।

ওসি রাকিবুল ইসলাম বলেন, শুক্রবার জুমার নামাজের পর ‘নুরাল পাগ‌লা’র দরবা‌রে হামলার ঘটনায় রা‌সেল মোল্লা নিহত হন।

ঘটনার তিন দিন পর সোমবার রাতে রাসেলের বাবা আজাদ মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতপরিচয় চার হাজারজন‌কে আসা‌মি ক‌রে হত্যা মামলা করেন। সবশেষ দুজনসহ এ মামলায় এখন পর্যন্ত চারজন‌কে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, দরবার শরিফে হামলার ঘটনায় শুক্রবার রাত ১২টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা করেন। 

সেই মামলায় অজ্ঞাতপরিচয় সাড়ে তিন হাজারজনকে আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৬ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। দু‌টি মামলায় মোট ২০ আসা‌মি‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। 

কোনো নিরপরাধ ব্যক্তি যা‌তে হয়রা‌নির শিকার না হয় এজন‌্য ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান ওসি রা‌কিবুল ইসলাম।

'নুরাল পাগলা'র মাজারে হামলা: দুজনের জবানবন্দি, গ্রেপ্তার বেড়ে ১৪

'নুরাল পাগলা'র মাজারে হামলা: নিরপরাধ কাউকে হয়রানি নয়, বললেন ডিআইজি

রাজবাড়ীর সহিংসতা: গ্রেপ্তারদের দুজন আওয়ামী লীগের, বলছে প্রধান উপদেষ্টার দপ্তর

দাবি মেনে 'নুরাল পাগলার' কবর নিচু করা হয়েছিল, তবু হামলা

'নুরাল পাগলা'র দরবারে পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৪

‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার বেড়ে ৭

রাসেলকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, কুপিয়েছে: ‘নুরাল পাগলার’ দরবারে হামলায় নিহতের বাবা

'নুরাল পাগলা'র দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার

‘নুরাল পাগলা’র দরবারে হামলা-সংঘর্ষে একজনের মৃত্যু: পুলিশ