Published : 08 Sep 2025, 03:33 PM
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ‘গণগ্রেপ্তার’ কিংবা নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান।
সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত দরবার শরিফ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এর কিছু আগে সেখানে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করার জন্য যান।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, “মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ ও নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় যারা জড়িত; তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় কোনো নিরপরাধ মানুষকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না।”
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য-প্রমাণ বেরিয়ে আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সে যদি প্রশাসনের ভেতর থাকে তার বিরুদ্ধেও, যে প্রশাসনের বাইরে আছে তার বিরুদ্ধেও।

“একটা শান্তিপূর্ণ সমাবেশ যখন অশান্ত হয়ে যায়, তাতে কিন্তু সমাবেশের সবাই জড়িত থাকে না। একটা সমাবেশে হাজার হাজার মানুষ থাকে সবাই কিন্তু নাশকতা করে না। এবং সবাইকে আসামি করা, সবাইকে গ্রেপ্তার করা এটা তো আইনসঙ্গত না।”
এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজবাড়ীর সহিংসতা: গ্রেপ্তারদের দুজন আওয়ামী লীগের, বলছে প্রধান উপদেষ্টার দপ্তর
দাবি মেনে 'নুরাল পাগলার' কবর নিচু করা হয়েছিল, তবু হামলা
'নুরাল পাগলা'র দরবারে পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৪
‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার বেড়ে ৭
রাসেলকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, কুপিয়েছে: ‘নুরাল পাগলার’ দরবারে হামলায় নিহতের বাবা
'নুরাল পাগলা'র দরবারে পুলিশের ওপর হামলায় মামলা, আসামি সাড়ে ৩ হাজার
‘নুরাল পাগলা’র দরবারে হামলা-সংঘর্ষে একজনের মৃত্যু: পুলিশ
এমন বর্বরতা সহ্য করা হবে না: রাজবাড়ীর ঘটনায় সরকারের প্রতিক্রিয়া
'নুরাল পাগলা'র দরবারে হামলা-সংঘর্ষ, মৃত্যুর গুঞ্জন নিয়ে যা বলছে প্রশাসন
রাজবাড়ীর সেই 'নুরাল পাগলা'র লাশ তুলে আগুন, দরবারে হামলা-ভাঙচুর
উঁচু বেদী করে কবর, 'শরিয়ত-বিরোধী' দাবি তুলে বিক্ষোভের হুঁশিয়ারি