১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নুরাল পাগলা’র দরবারে হত্যার ঘটনায় মামলা, আসামি ৪ হাজার

এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 11:41 AM

Updated : 26 Aug 2026, 02:15 PM

রাজবাড়ী‌তে ‘নুরাল পাগলার’ দরবারে হামলায় নিহতের ঘটনায় মামলা করা হয়েছে, আসামি করা হয়েছে অজ্ঞাত চার হাজার জনকে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদি হয়ে সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলাটি করেছেন বলে মঙ্গলবার সকালে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব।

এ মামলায় গ্রেপ্তাররা হলেন, লতিফ (ইমাম) ও আসলাম শেখ। এর মধ্যে লতিফ (ইমাম)কে নূরাল পাগলার মরদেহ তোলার প্রত্যক্ষ নির্দেশদাতা বলছে পুলিশ। 

নিহত রাসেল মোল্লা (২৮) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আজাদ মোল্লার ছেলে। পেশায় কভার্ড ভ্যানের চালক রাসেল ছোটবেলা থেকেই নুরাল পাগলার ভক্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার। 

পু‌লিশ জানায়, শুক্রবার বিকালে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় নুরাল পাগলের দরবার শরীফে এ হামলার ঘটনা ঘটে।

নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটিতে কাবা শরিফের আদল দেওয়া হয়। এ নিয়ে `তৌহিদী জনতা'র মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন।

হামলাকারীদের অভিযোগ ছিল, নুরুল হক নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন; যদিও তার পরিবার ও ভক্তারা সেই অভিযোগ অস্বীকার করেছেন।

শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে `তৌহিদী জনতা'। বিক্ষোভ থেকে নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালানো হয়।

এ সময় রাসেলের ওপর হামলা হলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, প‌রে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চি‌কিৎসা‌ধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব আরও বলেন, সেদিন পু‌লি‌শের ওপরও হামলা হয়, সে মামলায় এখন পর্যন্ত ১৬ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

আগের সংবাদ...

'নুরাল পাগলা'র মাজারে হামলাদুজনের জবানবন্দিগ্রেপ্তার বেড়ে ১৪

'নুরাল পাগলা'র মাজারে হামলা: নিরপরাধ কাউকে হয়রানি নয়, বললেন ডিআইজি

রাজবাড়ীর সহিংসতা: গ্রেপ্তারদের দুজন আওয়ামী লীগের, বলছে প্রধান উপদেষ্টার দপ্তর

দাবি মেনে 'নুরাল পাগলার' কবর নিচু করা হয়েছিল, তবু হামলা

'নুরাল পাগলা'র দরবারে পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৪

‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার বেড়ে ৭

রাসেলকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, কুপিয়েছে: ‘নুরাল পাগলার’ দরবারে হামলায় নিহতের বাবা

'নুরাল পাগলা'র দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার

‘নুরাল পাগলা’র দরবারে হামলা-সংঘর্ষে একজনের মৃত্যু: পুলিশ

এমন বর্বরতা সহ্য করা হবে না: রাজবাড়ীর ঘটনায় সরকারের প্রতিক্রিয়া

'নুরাল পাগলা'র দরবারে হামলা-সংঘর্ষ, মৃত্যুর গুঞ্জন নিয়ে যা বলছে প্রশাসন

রাজবাড়ীর সেই 'নুরাল পাগলা'র লাশ তুলে আগুন, দরবারে হামলা-ভাঙচুর

উঁচু বেদী করে কবর, 'শরিয়ত-বিরোধী' দাবি তুলে বিক্ষোভের হুঁশিয়ারি