২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

রাজবাড়ীর পাংশায় ঘরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে রাফি।

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

রাজবাড়ীর পাংশায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিশুর বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 04:50 PM

Updated : 30 Aug 2023, 04:50 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের ধুলিয়াট গ্রামে এ ঘটনা ঘটে বলে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখার আলম প্রধান জানান। 

নিহত ১০ বছর বয়সি মো. রাফি শেখ ওই গ্রামের রইচ শেখের ছেলে। সে চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। 

রাফির নানা গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাফি সকালে ঘরে মোবাইল ফোন চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত) ইফতেখার আলম।