২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক বিভাজকে বাইকের ধাক্কা, পড়ে যাওয়া ২ বন্ধুকে পিষল গাড়ি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশের ঢালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

সড়ক বিভাজকে বাইকের ধাক্কা, পড়ে যাওয়া ২ বন্ধুকে পিষল গাড়ি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 08:03 PM

Updated : 10 Jul 2023, 08:03 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশের ঢালে এই ঘটনা ঘটে বলে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক এ কে এম শরফুদ্দিন জানান।

নিহতরা হলেন- রাজধানী ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) এবং পাবনার সুজানগর উপজেলার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯)। তারা দুইজন বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক শরফুদ্দিন বলেন, দ্রুতগামী মোটরসাইকেলে দুই জন আরোহী ঢাকার দিকে যাচ্ছিলেন। কাঁচপুর সেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের উপর ধাক্কা লাগে। এতে বাইকে থাকা দুই বন্ধু ছিটকে সড়কে পড়ে যান।

এমন সময় আরেকটি অজ্ঞাত গাড়ি এসে তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।