২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

দেবিদ্বার উপজেলার বড় শালঘর এলাকায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 11:10 AM

Updated : 21 Sep 2026, 12:05 PM

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মা ও দুই বছরের ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের এক ছেলেকে আটক করে পুলিশের দিয়েছে এলাকাবাসী।

সোমবার সকালে উপজেলার বড় শালঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

নিহতরা হলেন- পেয়ারা বেগম ও তার দুই বছর বয়সি নাতনি।

আহত রাবেয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একই বাড়ির তিনজনকে কুপিয়ে আহত করা হয়। এতে ঘটনাস্থলেই পেয়ারা বেগম ও তার নাতনি মারা যান। পরে স্থানীয়রা আহত রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে পেয়ারা বেগমের ছেলে ইমনকে আটক করে পুলিশে হস্তান্তর করেন এলাকাবাসী।

তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।